২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা মে পল্টন ময়দানে জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা

'মে দিবস' উপলক্ষে পহেলা মে ঐতিহাসিক পল্টন ময়দানে এক জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--'মে দিবস' উপলক্ষে পহেলা মে ঐতিহাসিক পল্টন ময়দানে এক জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রায় রমেশ জানান, মে দিবস উপলক্ষে পল্টন ময়দানে বিকাল তিনটায় এই জনসভার আয়োজন করছে শ্রমিক লীগ। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসাবে ভাষণ দেবেন। রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী আগামী শনিবার দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০৫৭ঘ.