২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি ছাড়তে নোটিশের প্রতিবাদে কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 05:44 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের সহ প্রচার সম্পাদক মুহিউদ্দিন খান মোহন সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (মঙ্গলবার) বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেশ করবে। আর বুধবার বিকেল তিনটায় মুক্তাঙ্গনে সমাবেশ করবে বিএনপি।" এছাড়া দলের অঙ্গ সংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। মুহিউদ্দিন খান মোহন বলেন, "দলের চেয়ারপারসনকে ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়াতে সরকারের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই বিএনপি বিক্ষোভ সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে।" এদিকে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়ি ছাড়ার নোটিশটি পর্যালোচনা করে বিএনপির পক্ষ থেকে হাইকোর্টে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।" তিনি বলেন, "এ নোটিশের আইনি কোন ভিত্তি নেই। এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি আমরা।" সোমবার বিকেলে ঢাকা সেনানিবাসের ৬, শহীদ মইনুল সড়কের নয় নম্বর বাড়িটি আগামী ১৫ দিনের মধ্যে ছাড়তে খালেদা জিয়াকে নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর আগে গত ৮ এপ্রিল মন্ত্রীসভা আইনগত ত্র"টির কথা উল্লেখ করে এ বাড়ির ইজারা বাতিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১১৪৫ ঘ.