২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের ওরিয়েন্টেশন কর্মসূচিতে আসছেন সোমনাথ চ্যাটার্জি

নবম সংসদের সদস্যদের জন্য চারদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জি বক্তব্য রাখবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 07:21 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)--নবম সংসদের সদস্যদের জন্য চারদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জি বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার এনডিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। ওরিয়েন্টেশন কর্মসুচির উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। পার্লামেন্টারি ওরিয়েন্টেশন কর্মসূচি শুরু হবে ২২ ফেব্র"য়ারি। শেষ হবে ২৫ ফেব্র"য়ারি। এই কর্মসূচির মধ্য দিয়ে সিনিয়র সংসদ সদস্য, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অতিথিরা সংসদীয় রীতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। সংসদের সব সদস্যকে গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট কয়েকজন অতিথিকেও। ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করেছে এনডিআই। আর আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। বিডিনিউজ ২৪ ডটকম/টিআর/০০৫৩ঘ.