২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম খা আলমগীরের বিরুদ্ধে কর ফাঁকির মামলা

কর ফাঁকির অভিযোগে রোববার সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অতিরিক্ত সহকারী কর কমিশনার এ কে এম শাহাদাৎ হোসেন দুপুরে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে রোববার সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অতিরিক্ত সহকারী কর কমিশনার এ কে এম শাহাদাৎ হোসেন দুপুরে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। আরজিতে বলা হয়, মহিউদ্দিন খান ২ কোটি ১২ লাখ ৫৮ হাজার ৬৮২ টাকার সম্পদের হিসাব গোপন করে এর ওপর প্রযোজ্য ৫৩ লাখ ১৪ হাজার ৬৭০ টাকার কর ফাঁকি দেন। বিচারক মো. আজিজুল হক মামলাটি আমলে নিয়ে কারাগারে থাকা মহিউদ্দিন খানকে আগামী ২৪ সেপ্টেম্বর আদালতে হাজির করার জন্য হাজতি পরোয়ানা জারির আদেশ দেন। ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীরকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/১৯২৫ ঘ.