২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: আ. লীগ

রাস্তায় গাড়ি ভাঙচুর এবং গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষকে ডিসেম্বরের নির্বাচন বানচালের আলামত মন্তব্য করে এসবকে সাজানো বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তবে কারা এসব ঘটনা ঘটাচ্ছে তা না বলেননি তিনি। বলেছেন, "অপেক্ষা করুন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তায় গাড়ি ভাঙচুর এবং গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষকে ডিসেম্বরের নির্বাচন বানচালের আলামত মন্তব্য করে এসবকে সাজানো বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তবে কারা এসব ঘটনা ঘটাচ্ছে তা না বলেননি তিনি। বলেছেন, "অপেক্ষা করুন।" রোববার দুপুরে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক মূলতবি হওয়ার পর সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "রাস্তায় ভাংচুর, গার্মেন্টেসে শ্রমিক অসন্তোষের নামে ভাংচুর - এগুলো ডিসেম্বরে নির্বাচন বানচাল করারই আলামত। এগুলো সাজানো ঘটনা।" কারা এ সব ঘটনা ঘটাচ্ছে তা জানতে চাইলে তিনি বলেন, "যারা নির্বাচন চায় না তারাই এগুলো ঘটাচ্ছে।" 'নির্বাচন চায় না করা ?' এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেছেন, "অপেক্ষা করেন, কদিন পরেই দেখতে পাবেন।" এদিকে, বিএনপি সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের 'দালালি' করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রোববার দুপুরে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক মুলতবি হওয়ার পর জিল্লুর রহমান এবং সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন। সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর একটায় এই বৈঠকটি সোমবার সকাল ১১ টা পর্যন্ত মুলতবি করা হয়। বৈঠক শেষে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার আগে তারেক রহমানের জামিনের প্রতিক্রিয়ায় জিল্লুর রহমান বলেন, "জনগণ এর বিচার করবে। বিএনপি সরাসরি এই সরকারের দালালি করে যাচ্ছে।" পরে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমিই আগেই বলেছিলাম, সব কিছু এক পাল্লায় মাপতে গেলে পাল্লা ঁিছড়ে যাবে। এখন আর পাল্লায় কোনো দড়ি নেই। সব দড়ি ছিঁড়ে পড়ে গেছে।" তারেক রহমানের মুক্তির আগে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সব রাজনীতিবিদের মুক্তির দাবি জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, যে বিগত পাঁচ বছর একটা বিকল্প সরকার চালিয়েছে, সে বের হয়ে এলে সবাইকে ছেড়ে দিতে হবে।" বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে চার দলীয় জোটের নেতৃবৃন্দের বৈঠক সম্পর্কে তিনি বলেন, "ষড়যন্ত্র হতে পারে। তবে, ডিসেম্বরে নির্বাচন ভন্ডুল করার অংশ হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৪৪৬ ঘ.