২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ তারেক রহমান ভালোভাবে সেবা-শুশ্রূষা পাচ্ছেন না: দেলোয়ার

কারাবন্দি বিএনপির নেতা তারেক রহমানের রোগমুক্তি কামনায় আগামী ২৯ আগস্ট জুমার নামাজের পর দোয়া করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারাবন্দি বিএনপির নেতা তারেক রহমানের রোগমুক্তি কামনায় আগামী ২৯ আগস্ট জুমার নামাজের পর দোয়া করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। কারা হেফাজতে তারেকের সুচিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করে দেলোয়ার হোসেন বলেছেন, সরকার বিএনপির সঙ্গে নিরপেক্ষ আচরণ করছে না। খালেদা জিয়ার মুক্তি এবং তারেককে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি নেতৃত্বে চার দলীয় জোট ঘোষিত বুধবারের মানববন্ধন কর্মসূচি সফল করার জন্যও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। তারেক রহমানের আরোগ্য কামনায় মঙ্গলবার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসার নিচ তলায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বাথরুমে পড়ে মাথায় আঘাত পান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক কয়েকমাস ধরে সেখানে চিকিৎসাধীন। ন্যাম ভবনে মিলাদের আগে খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "কারা হেফাজতে অসুস্থ তারেক রহমান ভালোভাবে সেবা-শুশ্র