২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের মুক্তি দাবিতে চট্টগ্রামে প্রতীক অনশন

কারাবন্দি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মুক্তির দাবিতে মঙ্গলবার প্রতীক অনশন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাবন্দি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মুক্তির দাবিতে মঙ্গলবার প্রতীক অনশন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় প্রতীক অনশন শুরু হয়। দুপুর একটায় কাউন্সিলরদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম। চট্টগ্রামের ৪১ জন ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ৩১জন এ কর্মসূচিতে অংশ নেন। তারা মিথ্যা মামলা থেকে মেয়র মহিউদ্দিনকে অব্যাহতি ও তার সুচিকিৎসার দাবি জানান। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন বক্তব্য রাখেন ডা. একিউএম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ, সাংবাদিক ওবায়দুল হক। আরও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, ডা. আফসারুল আমীন প্রমুখ। কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন- আহমেদুর রহমান সিদ্দিকী, এম এ নাসের, শহীদুল আলম, তারেক সোলেমান সেলিম, জালালুদ্দিন ইকবাল, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জামাল হোসেন, অ্যাডভোকেট রেহানা কবীর রানু, আবুল হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯২৪ ঘ.