২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ ঘণ্টার মধ্যে খালেদা-তারেকের মুক্তির দাবি দেলোয়ারের

কারাবন্দি খালেদা জিয়া ও তারেক রহমানকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে চার দলীয় জোটের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি খালেদা জিয়া ও তারেক রহমানকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে চার দলীয় জোটের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার বিকালে জোটের এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দেলোয়ার সরকারকে উদ্দেশ্য করে বলেন, "কারাবন্দি নেত্রীকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফায়দা লোটার চেষ্টা করবেন না। ৭২ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে বিদেশে পাঠানো না হলে চার দল কঠোর কর্মসূচি দেবে।" তিনি বলেন, "খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সংলাপে বসুন। নির্বাচনের ব্যাপারে নেত্রীর পরামর্শ নিন। এ ব্যাপারে চার দল সরকারকে সহযোগিতা করবে।'' স