২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের একক সিদ্ধান্ত নেওয়ার দিন আর নেই: আশরাফুল

সিটি কর্পোরেশন ও পৌর নির্বাচনে আওয়ামী লীগের সাফল্যের দিকে ইঙ্গিত করে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জনগণ এখন আওয়ামী লীগের পাশে রয়েছে। সরকারকে এটা উপলব্ধি করে ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন ও পৌর নির্বাচনে আওয়ামী লীগের সাফল্যের দিকে ইঙ্গিত করে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জনগণ এখন আওয়ামী লীগের পাশে রয়েছে। সরকারকে এটা উপলব্ধি করে ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নিতে হবে। সৈয়দ আশরাফুল জরুরি অবস্থা অতি শিগগির তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা না থাকলেও কিছু শর্তের কারণে বিভিন্ন জেলায় দলের সম্মেলন করা যাচ্ছে না। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে সম্পাদকদের সভা হয়। সভা শেষে সৈয়দ আশরাফুল সাংবাদিকদের জানান, দলের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের দলীয় পদ ছাড়ার যে বিষয়টি সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে- সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "জনগণ এখন আওয়ামী লীগের পাশে রয়েছে। একক সিদ্ধান্তের দিন আর নেই। ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নিতে হবে। এটা সরকারকে উপলব্ধি করতে হবে।" স