২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা ছাড়া অন্য পৌর মেয়র প্রার্থীর ব্যয়সীমা দুই লাখ টাকা

সিটি করপোরেশনের মতো পৌর নির্বাচনের প্রার্থীরাও নির্বাচনে হাত খুলে খরচ করতে পারবেন না। ভোটার সংখ্যারভিত্তিতে তাদের নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারসংখ্যা ৫০ হাজারের বেশি হওয়ায় চুয়াডাঙ্গার মেয়র প্রার্থী সর্বোচ্চ তিন লাখ টাকা এবং বাকি আট পৌরসভার প্রার্থী মাত্র দুই লাখ টাকা ব্যয় করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 07:21 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশনের মতো পৌর নির্বাচনের প্রার্থীরাও নির্বাচনে হাত খুলে খরচ করতে পারবেন না। ভোটার সংখ্যারভিত্তিতে তাদের নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারসংখ্যা ৫০ হাজারের বেশি হওয়ায় চুয়াডাঙ্গার মেয়র প্রার্থী সর্বোচ্চ তিন লাখ টাকা এবং বাকি আট পৌরসভার প্রার্থী মাত্র দুই লাখ টাকা ব্যয় করতে পারবেন। নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে প্রার্থীকে ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব কমিশনে দাখিল করতে হবে। এক্ষেত্রে কোন অনিয়ম ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি হিসাবে প্রার্থিতা বাতিল করবে ইসি। স্থানীয় নির্বাচনে আইন ও বিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে ইতোমধ্যে ইসি পর্যবেক্ষণ দল (ভিজিলেন্স ও অবজারভেশন টিম) গঠন করেছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের তথ্যানুযায়ী, নয় পৌরসভার ভোটার সংখ্যা হচ্ছে