ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় মঙ্গলবার খালাস পেয়েছেন সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ।
এর আগে তিনটি দুর্নীতি মামলায় এরশাদকে খালাস দেয় আদালত। তবে তার বিরুদ্ধে এখনও কমপক্ষে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। আরও দুটি মামলা রয়েছে তদন্তের পর্যায়ে।
এরশাদ আশা প্রকাশ করেছেন, বাকি মামলাগুলোতেও তিনি খালাস পাবেন।
মঙ্গলবার সকালে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার ইএনজি মামলার রায় দেন। বিচারক মামলা দুর্বল তদন্তের জন্য তদন্ত কর্মকর্তাকে দায়ী করেছেন। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে ।
বিচারক রায়ে বলেন, "রাষ্ট্রপতি হিসেবে এরশাদ ক্ষমতার অপব্যবহার এবং অসদাচরণ করেছেন- মামলার এজাহার, অভিযোগপত্র এবং সাক্ষ্য প্রমাণের কোনটিতেই তা প্রমাণিত হয়নি। তাই তাকে এ মামলার অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হল।"
এ মামলার এজাহারে বলা হয়েছিল, এরশাদ রাষ্ট্রপতি থাকার সময় তিনি ও তার স্ত্রী রওশন এরশাদের বিভিন্ন কর্মতৎপরতা দ্রুত ধারণ ও প্রচারের জন্য জাতীয় স
bdnews24