ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নিয়ে বসুন্ধরার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগে দায়ের করা মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে তারেক রহমানের করা আবেদনের শুনানি পিছিয়েছে।
রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন আগামী রোববার শুনানির নতুন দিন নির্ধারণ করেছেন।
তারেকের আবেদনের শুনানির জন্য আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রস্তুত না থাকায় তারা শুনানি পেছানোর জন্য আদালতে আবেদন জানায়।
তাকের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, "আমাদের জ্যেষ্ঠ আইনজীবী না থাকায় এ বিষয়ে শুনানি করা সম্ভব নয়। তাই শুনানি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হোক।"
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শামীম আহসান হাবিবও আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে সহমত পোষণ করেন।
তখন বিচারক শাহেদ নূরউদ্দিন এক সপ্তাহের জন্য শুনানি মুলতবির নির্দেশ দেন।
খালেদা জিয়ার বড় ছেলে তারেককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয় গত ২৫ জুন। ওই দিন গ্যাটকো মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে অব্যাহতি দেওয়া হয়।
চিকিৎসার জন্য তারেক ও কোকোকে বিদেশ পাঠাতে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে ইতোমধ্যে আবেদন করা হয়েছে। সরকারের কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হচ্ছে।
সাব্বির হত্যায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীরের সংশ্লি
bdnews24