২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে নির্বাচন দিন: নাজমুল হুদা

অবিলম্বে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বুধবার একটি চাঁদাবাজি মামলায় হাজিরা দিতে আদালতে এসে আইনজীবীর মাধ্যমে এক লিখিত বিবৃতিতে তিনি এ দাবি জানান। দুর্নীতির দায়ে দুটি মামলায় মোট ১৯ বছর কারাদণ্ড পাওয়া এ নেতা বলেন, "বাংলাদেশের সংবিধান তত্ত্বাবধায়ক সরকারকে জনগণের চরিত্র গঠনের জন্য অভিভাবকের দায়িত্ব দেয়নি। তাদের দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করা।" বিবৃতিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার তাদের সীমাবদ্ধতা উপলব্ধি করে দ্রুত নির্বাচনের তারিখ দিলে জনগণ উপকৃত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/১৮৩৪ ঘ.