২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের রায়ে দলের নেতা নিযুক্ত হয় না: দেলোয়ার

আদালতের রায়ে দলের নেতা নিযুক্ত হয় না বরং গঠনতন্ত্র অনুযায়ী নেতা নির্বাচিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায়ে দলের নেতা নিযুক্ত হয় না বরং গঠনতন্ত্র অনুযায়ী নেতা নির্বাচিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে এলে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার বিষয়ে উচ্চতর আদালতের রায় প্রসঙ্গে তিনি এ অভিমত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মহল বিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান তিনি। তিনি বলেন, "দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নেতা নির্বাচিত বা নিযুক্ত হয়, সরকারি কোনো অফিসের চিঠি বা আদালতের রায়ে নয়।" একটি অপশক্তি বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে দেলোয়ার হোসেন বলেন, "জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতা, খালেদা জিয়া এখন নেতৃত্ব দিচ্ছেন। তাই শত চেষ্টা করেও কেউ এ দলের কেউ ক্ষতি করতে পারবে না।" এ সময় অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, এ কে এম সেলিম রেজা, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কবির মুরাদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৯১০ঘ.