ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন চিকিৎসার জন্য এক মাস বিদেশে থেকে বৃহষ্পতিবার রাতে দেশে ফিরেছেন। গত ২ মার্চ তিনি সিঙ্গাপুর যান।
সিঙ্গাপুর এয়ারলাইনসে রাত পৌনে ১০টায় তিনি ঢাকা পৌঁছেন। তার সঙ্গে স্ত্রী সায়রা হোসেন ও মেয়ে ডা. দেলোয়ারা হোসেন লুনাও ফিরেছেন।
বিমানবন্দরে দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন। তার হৃদরোগ ও কিডনির চিকিৎসা করা হয়েছে।
তার দেশে ফেরা উপলক্ষে বিমান বন্দরে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, ভারপাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, খোন্দকার বাবুল চৌধুরী, মনির হোসেন, গোলাপ মোস্তফা খান রতন, অবসরপ্রাপ্ত মেজর মিজান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরএইচ/এমএইচবি/২৩৩৯ ঘ.
bdnews24