ঢাকা, ফেব্রয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় পাটির- বিজেপি (মতিন) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ।
দলের চেয়ারম্যান ডা. এম এ মতিন রোববার রাতে এ নিয়োগ দেন।
আবু নাসের মো. রহমাতুল্লাহ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "গঠনতান্ত্রিক ক্ষমতাবলে চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত মহাসচিব করেছেন। গতরাতে তিনি এ সিদ্ধান্ত নেন।"
বিজেপির মহাসচিব ক্কারী হাবিবুল্লাহ বেলালী প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টিতে (পিডিপি) যোগ দেওয়ায় ওই পদটি শূন্য হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/২০০১ ঘ.
bdnews24