সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও এর সমমনা দলগুলো সমর্থিত 'রহমান-ওয়াহাব' প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ পদে জয়ী হয়েছে।
সমিতির ১৭টি পদের মধ্যে আওয়ামীপন্থীরা পেয়েছে জয়ী হয়েছে ১০টি পদে। অন্যদিকে সাতটি পদে জয়ী হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত 'লতিফ-বাবু' প্যানেল।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন হয়। ভোটগণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়। সমিতির ২৯০ সদস্যের মধ্যে ১৭৮ জন ভোট দেন।
আওয়ামী সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন, আব্দুর রহমান রানা (সভাপতি), আব্দুর রউফ রাজা (সহ সভাপতি), এস এম আব্দুল ওয়াহাব (সাধারণ সম্পাদক), ফজলুল হক (সহ সাধারণ সম্পাদক), শহীদুল আলম লিটন (সহ গ্রন্থাগার সম্পাদক), বারাকাত আলী (তহবিল নিরীক্ষা বিষয়ক সম্পাদক) গোলাপ হোসেন (তহবিল নিরীক্ষা বিষয়ক সহ সম্পাদক) এবং লুৎফর রহমান, রজব আলী ও হেদায়েতুল ইসলাম (সদস্য)।
বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন, রায়হান আলী সরকার (সহ সভাপতি), ফেরদৌস হোসেন রানা (গ্রন্থাগার সম্পাদক), আলীমুল হক (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), এনামুল করিম শাহীন (কোষাধ্যক্ষ) এবং মোয়াজ্জেম হোসেন, শামসুল হক ও আশিক-এ খোদা (সদস্য)।
২০০৭ সালের ৩০ ডিসেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা হলেও জরুরি অবস্থার কথা বলে জেলা প্রশাসন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরে আইনজীবীরা হাইকোর্টে রিট আবেদন করলে আদালত ওই নিষেধাজ্ঞার ওপর স্থহিতাদেশ দেয়। এরপরই নির্বাচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২১ ঘ.
bdnews24