২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে দেশ ও মানুষকে 'বাঁচাতে' কাজ করব: খালেদা

বিএনপি ক্ষমতায় গেলে দেশ ও দেশের মানুষকে 'বাঁচাতে' কাজ করার অঙ্গীকার করেছেন খালেদা জিয়া। শনিবার বিএনপির নির্বাচনী ইশতেহারে তিনি বলেছেন, "আমরা ক্ষমতায় গেলে 'দেশ বাঁচাও-মানুষ বাঁচাও' এই স্লোগানকে মূল উপজীব্য ধরে দেশ পরিচালনা করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ক্ষমতায় গেলে দেশ ও দেশের মানুষকে 'বাঁচাতে' কাজ করার অঙ্গীকার করেছেন খালেদা জিয়া। শনিবার বিএনপির নির্বাচনী ইশতেহারে তিনি বলেছেন, "আমরা ক্ষমতায় গেলে 'দেশ বাঁচাও-মানুষ বাঁচাও' এই স্লোগানকে মূল উপজীব্য ধরে দেশ পরিচালনা করা হবে।" তিনি দ্রব্যমূল্য হ্রাস, কৃষি উপকরণ ও সারে ভর্তুকি দেওয়াসহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং খাদ্য নিরাপত্তা বিধানে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনকে আরও কার্যকর করার প্রতিশ্র"তিও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিকাল ৪টায় হোটেল শেরাটনের বল রুমে বিএনপির ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত (প্রথম বাংলাদেশ) হয়। এরপরপরই ৪টা ১০ মিনিটে 'দেশ বাঁচাও-মানুষ বাঁচাও' মূল স্লোগানের ইশতেহার ঘোষণা শুরু করেন খালেদা জিয়া। বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে আছেন- খোন্দকার দেলোয়ার হোসেন, তানভীর আহমেদ সিদ্দীকী, খন্দকার মাহবুুবউদ্দিন আহমাদ, ড. আর এ গণি প্রমুখ। এর একদিন আগেই আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার 'দিন বদলের সনদ' ঘোষণা করেছে। দ্রব্যমূল্য হ্রাস, জঙ্গি দমন, যুদ্ধাপরাধীদের বিচার করাসহ ২৩টি প্রতিশ্র"তি দিয়েছে দলটি। বিএনপির ইশতেহারে দ্রব্যমূল্য হ্রাস, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি একটি যুগোপযোগী নির্বাচনী ইশতেহার দিচ্ছে। দেশের মানুষের জন্য যা কিছু কল্যাণকর, তা সামনে রেখে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এ ইশতেহার প্রণয়ন করা হয়েছে। ইশতেহারে আমরা দ্রব্যমূল্য, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করতেও আমাদের কর্মসূচি থাকছে।" ইশতেহার ঘোষণার পরপরই রাজধানীতে দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে নামবেন বিএনপি চেয়ারপারসন। শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর ও বনানীর দুটি সমাবেশে তিনি বক্তব্য দেবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। শুক্রবার সিলেটে হযরত শাহ জালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন খালেদা জিয়া। রাত ১টা পর্যন্ত সিলেট, হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়ার মোট নয়টি জনসভায় বক্তব্য রাখেন তিনি। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হবে। ১৪ দলের শরিকরা ছাড়াও জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট গড়ে নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। অপর দিকে বিএনপি আগের মতোই চারদলীয় ঐক্যজোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এমআরএফ/এমআই/১৬২৮ ঘ.