২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ বছর দণ্ডপ্রাপ্ত পলাতক ডিপজল গ্রেপ্তার

রাজধানীতে মিরপুরের এক বাসা থেকে ৪৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চলচ্চিত্রাভিনেতা বিএনপি দলীয় সাবেক ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বরর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মিরপুরের এক বাসা থেকে ৪৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চলচ্চিত্রাভিনেতা বিএনপি দলীয় সাবেক ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজারউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুরের এক বাসা থেকে ডিপজলকে গ্রেপ্তার করা হয়েছে।" ২০০৭ সালের জানুয়ারি মাসে জরুরি অবস্থা জারির পর থেকেই চলচ্চিত্রাভিনেতা ডিপজল পলাতক। গত ১৩ নভেম্বর অবৈধ সম্পদ অর্জনের দায়ে ডিপজলকে ১৩ বছরের কারাদণ্ড দেয় এবং ১০ লাখ টাকা জরিমানা করে আদালত। এছাড়া ডিপজলকে এক লাখ ৭৫ হাজার টাকার সম্পদ ফিরিয়ে দেয়ার আদেশ দেয়া হয়েছে। এর আগে কর ফাঁকি ও দুটি অস্ত্র মামলায় ডিপজলকে আরো ৩২ বছরের কারাদণ্ড দেয় আদালত। ডিপজলের বিরুদ্ধে আরো ১২টি মামলার কার্যক্রম চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/জিএনএ/১৮৩০ ঘ.