ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মঙ্গলবার থেকে সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে।
মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এ তথ্য জানান।
তিনি জানান, মনোনয়ন ফরম সংগ্রহ করতে ১০০০ টাকা এবং জমা দেওয়ার সময় অফেরতযোগ্য ২০ হাজার টাকা দিতে হবে।
নজরুল ইসলাম বলেন, "বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে ২৭ নভেম্বর থেকে। সাক্ষাৎকারের স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।"
অন্যদের মধ্যে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও তথ্য সেলের কর্মকর্তা মহিউদ্দীন খান মোহন এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/২৩২০ ঘ.
bdnews24