ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আল্টিমেটামের জবাবে ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, তারা নির্ধারিত তারিখেই নির্বাচন চান।
সোমবার রাতে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর তিনি বলেন, "আমাদের কথা অত্যন্ত স্পষ্ট- ইলেকশন ১৮ ডিসেম্বরেই হতে হবে।"
রাত পৌনে ১১টার দিকে মেনন সুধা সদনে ঢোকেন। আধঘণ্টা পর বেরিয়ে এসে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়ার আল্টিমেটাম সম্পর্কে শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা নির্ধারিত তারিখেই নির্বাচন চাই।"
১৪ দলের শরীক দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়েও তার সঙ্গে শেখ হাসিনার আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/ডিডি/০০১২ ঘ.
bdnews24