ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের বিষয়ে আগের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় আটমাস বর্ধিত-তদন্তের পর সিআইডি প্রধান রোববার বলেছেন, আগের অভিযোগপত্রে যে ১০ জনের নাম উল্লেখ আছে তাদের কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। হরকাতুল জিহাদের সদস্যরাই ওই হামলা চালায়।
এদিকে কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া সিআইডি কর্মকর্তাদের নতুন বক্তব্য প্রত্যাখান করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "প্রকৃত আসামিদের বাঁচাতে এবার সবকিছু হরকাতুল জিহাদের ওপর চাপানো হচ্ছে।"
তিনি এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।
সিআইডি প্রধান ও পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক ফণীভূষণ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, "আগে যে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছিল, নতুন করে তদন্তের পর এ ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা পাওয়া যায়নি। মূলত মুফতি হান্নানের নেতৃত্বে হরকাতুল জিহাদই এ ঘটনা ঘটিয়েছে।"
আগের তদন্ত ভুল ছিল কি না
bdnews24