২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ দিনের মধ্যে নির্বাচনের আদেশ চেয়ে রিট

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট মামলা করেছেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান। আগামী রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও শহীদুল ইসলামের বেঞ্চে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট মামলা করেছেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান। আগামী রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও শহীদুল ইসলামের বেঞ্চে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা, আইন সচিব, নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবকে এ মামলায় বিবাদী করা হয়েছে। এ সংক্রান্ত রুল জারির ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে নোটিশ জারির জন্যও আদালতের কাছে আবেদন করেছেন ব্যারিস্টার মাসুদ। তার রিট আবেদনে বলা হয়, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নিবাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকলেও নতুন ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির অজুহাতে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকা তৈরি শেষ করে চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন হতে পারে। অথচ সারাদেশে একযোগে ভোটার তালিকার কাজ করলে তার আগেই নির্বাচন সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএ/১৭০৪ঘ.