২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিব আনহ আখতারের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি

সাবেক বিদ্যুৎ সচিব আনহ আখতার হোসেন ও তার স্ত্রী নাজনীন আখতারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রায় দেওয়া হবে আগামী ৩০ জানুয়ারি। সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় দেওয়ার এ তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক বিদ্যুৎ সচিব আনহ আখতার হোসেন ও তার স্ত্রী নাজনীন আখতারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রায় দেওয়া হবে আগামী ৩০ জানুয়ারি। সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় দেওয়ার এ তারিখ ধার্য করেন। আখতার হোসেন কারাগারে আটক থাকলেও তার স্ত্রী নাজনীন আখতার পলাতক রয়েছেন। গত ৩১ মার্চ আখতার দম্পতির বিরুদ্ধে কমিশনের সহকারি পরিচালক মাহাবুবুল আলম বাদি হয়ে উত্তরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, আসামি আখতার হোসেন ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ১৪ লাখ ৯২ হাজার ৮'শ ৯৫ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। একই সঙ্গে তিনি কমিশনের দাখিল করা সম্পত্তির বিবরণীতে ৭৯ লাখ ৭২ হাজার ৮'শ ৯৫ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। আর আসামিকে এ কাজে সহযোগিতা করেছেন তার স্ত্রী নাজনীন আখতার। ২৫ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দিয়ে ফিরে আসার পথে কমিশনের প্রধান ফটকের কাছে থেকে যৌথবাহিনীর সদস্যরা আখতার হোসেনকে আটক করে। বিশেষ জজ আদালতে গত ৯ অক্টোবর মামলাটির অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ১৭ অক্টোবর থেকে। রাষ্ট্রপক্ষে এ মামলায় ৪০ জন সাক্ষ্য দেয়। ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী--সন্তানদের নামে থাকা স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় আখতার হোসেনের নামও ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৭১৬ ঘ.