২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার জন্মদিন পালন করবে বিএনপির দু অংশই

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭২তম জন্মবার্ষিকী শনিবার। দিবসটি পালনে তার প্রতিষ্ঠিত দল বিএনপির দুই অংশই পৃথক কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে আছে, শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবওে পুস্পমাল্য অর্পণ ও আলোচনাসভা। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ যুব দল শুক্রবার বিকেল চারটায় সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 07:16 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭২তম জন্মবার্ষিকী শনিবার। দিবসটি পালনে তার প্রতিষ্ঠিত দল বিএনপির দুই অংশই পৃথক কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে আছে, শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবওে পুস্পমাল্য অর্পণ ও আলোচনাসভা। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ যুব দল শুক্রবার বিকেল চারটায় সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। দেলোয়ারপন্থি অংশ সকাল দুপুর ১১টায় জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ ও বিকেল তিনটায় ইঞ্জনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার দেলোয়ার হোসেন এ কর্মসূচিতে থাকবেন। অপরদিকে সংস্কারপন্থি অংশ সকাল ১০টায় জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ ও সকাল সাড়ে ১০টায় গুলশাসেনর স্পেক্ট্রা কনভেমন সেন্টারে আলোচনা সভা করবে। এদিকে শুক্রবার বিকেলে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় জিয়ার জন্মদিবস উপলক্ষে এক কেক কাটার অনুষ্ঠান ও মিলাদ মাহফিল হয়।। এতে আরও উপস্থিত ছিলেন, খায়রুল কবীর খোকন, মুর্তাজুল করীম বাবলু, মাহবুবুল হক নান্নু, আলী নেওয়াজ, রুহুল আমিন আকিল, আতাহার ইসলাম বাবুল, খন্দকার মাসুকুর রহমান, কাজী আবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন আলাল অবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতাদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, ''স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার জন্মবার্ষিকী আমরা আজ গণতান্ত্রিক পরিবেশে পালন করতে পারছি না বলে ক্ষুব্ধু।'' তিনি দেশে জরুরী অবস্থা প্রত্যাহার করে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহবানও জানান। প্রয়াত জিয়াউর রহমানের স্ত্রী দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান বর্তমানে কারাবন্দি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৩১১ ঘ.