ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম) - আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা জানিয়ে 'বাংলাদেশ ন্যায়পন্থী দল' নামের একটি নতুন রাজনৈতিক দল বৃহস্পতিবার আত্মপ্রকাশ করেছে।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন এ দলের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সভাপতি মনোরোগ বিশেষজ্ঞ আবু মুহাম্মদ জহুরুল হক।
তিনি বলেন, ''আমার দলের রাজনৈতিক অবস্থান বাম বা ডান নয়, কেন্দ্র (সেন্টার) ভিত্তিক। আগামীতে ক্ষমতায় গেলে আমরা আওয়ামী লীগ ও বিএনপির চালু করা পরিবারতন্ত্র, পেশীতন্ত্র ও কালোটাকার নোংরা রাজনীতির অবসান ঘটিয়ে সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করব।"
ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশ ন্যায়পন্থী দলের উদ্দেশ্য সুখী, সমৃদ্ধ ও ধর্মনিরপেক্ষ একটি অসা
bdnews24