২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরের শুরুতেই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন

আগামী বছর জানুয়ারির শেষ দিকে বা ফেব্র"য়ারির শুরুতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সাখাওয়াত হোসেন জানান, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকার কাজ প্রায় শেষ করে এনেছে কমিশন। সেখানে দুই লাখ ৫১ হাজার ভোটার তালিকাভূক্ত হয়েছে। তালিকা তৈরির পাশাপাশি ভোটারদের জাতীয় পরিচয়পত্রও দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, ০৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আগামী বছর জানুয়ারির শেষ দিকে বা ফেব্র"য়ারির শুরুতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সাখাওয়াত হোসেন জানান, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকার কাজ প্রায় শেষ করে এনেছে কমিশন। সেখানে দুই লাখ ৫১ হাজার ভোটার তালিকাভূক্ত হয়েছে। তালিকা তৈরির পাশাপাশি ভোটারদের জাতীয় পরিচয়পত্রও দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে তিনি বলেন, "আমরা জানুয়ারির শেষ দিকে বা ফেব্র"য়ারির শুরুতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন করবো।" রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনসহ ১০টি পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা তৈরির পর নির্বাচন কমিশন চট্টগাম, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন, ১০ টি পৌরসভা এবং ২০টি উপজেলায় ভোটার তালিকা তৈরির কাজ শুরু করতে যাচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএসবি/এমএইচবি/২১৩৬ ঘ.