২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে ১২ জুন

বগুড়া--৭ এলাকার সাবেক সাংসদ বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালুর বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠনের তারিখ ১২ জুন নির্ধারণ করেছে আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 06:31 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

লাইসেন্স ছাড়া বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনাসহ অন্তর্ঘাতমূলক কাজে ব্যবহার এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১) (খ) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সোমবার তাকে বগুড়ার স্পেশাল ট্রাইবুন্যাল--৪ ও অতিরিক্ত জেলা দায়রা জজ--৩ আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে আসামী পক্ষের আইনজীবী মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।

অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী অভিযোগ গঠনের জন্য সময় প্রার্থনা করলে আদালত আগামী ১২ জুন তা ধার্য করেন।