২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরী হাসপাতালে

বুকে ব্যথা অনুভব করায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী বুধবার কারাগার থেকে তাকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে রাত ১০ টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 04:59 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বুকে ব্যথা অনুভব করায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী বুধবার কারাগার থেকে তাকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে রাত ১০ টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসাপাতালে ভর্তি করা হয়েছে। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কারাগারে সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে আনা হয়েছে।'' তিনি বলেন, " প্রাপ্ত তথ্যে জানা গেছে, সালাহউদ্দিন কাদের চৌধুরী বিকেলে কারাগারের ভেতরে ব্যাডমিন্টন খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন। কারা চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজধানীতে নিয়ে যেতে পরামর্শ দেন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়।" সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিডিনিউজকে রাত ৮টায় বলেন, "বাবা বুকে ব্যথা অনুভব করায় তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে।'' প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়ার পর সালাহউদ্দিন কাদের চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে একবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি কিছুদিন বারডেম কার্ডিয়াক হাসপাতালেও ভর্তি ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসকে/এমএইচবি/২০৩০ঘ.