২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জামিনে দেলোয়ারের শুকরিয়া

গ্যাটকো মামলায় খালেদা জিয়ার জামিন আদেশে সন্তোষ প্রকাশ করে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছেন। সোমবার ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার, উন্মুক্ত রাজনীতি চালু ও দুই নেত্রীকে মুক্তি দেওয়া হলে দেশে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে। এর মাধ্যমে গণতন্ত্রের পথ সুগম হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 06:53 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -গ্যাটকো মামলায় খালেদা জিয়ার জামিন আদেশে সন্তোষ প্রকাশ করে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছেন। সোমবার ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার, উন্মুক্ত রাজনীতি চালু ও দুই নেত্রীকে মুক্তি দেওয়া হলে দেশে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে। এর মাধ্যমে গণতন্ত্রের পথ সুগম হবে।" খোন্দকার দেলোয়ার বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে হাইকোর্টের রায়কে ন্যায্য বিচার প্রাপ্তি বলে মনে করেন। এ রায়ের জন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে তিনি বলেন, "দেশবাসী উচ্চতর আদালতের রায় কার্যকর চায়।" রায়ের মাধ্যমে খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দলটির সংস্কারপন্থী অংশের কাউন্সিল ডাকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, "বিএনপিতে কোনো ধারা বা উপধারা নেই, বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে একাট্টা এবং সারাদেশের লাখো নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।" বহি