আশুরা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সরগরম
জরুরি অবস্থার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় ১১ জানুয়ারি থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নীরব হয়ে ছিল। তবে মঙ্গলবার নেতা--কর্মীদের উপস্থিতিতে এ কার্যালয় আবার কিছুক্ষণের জন্য প্রাণ ফিরে পায়। উপলক্ষ ছিল পবিত্র আশুরা।
আশুরা উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা--কর্মীরা অংশ নেন।
মাহফিলে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহাবুবউদ্দিন আহমাদ, সহসভাপতি এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, যুবদলের সভাপতি বরকতউল্লাহ বুলু, কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া সম্রাট, সাবেক সাংসদ আব্দুস সালাম পিন্টু, মফিকুল হাসান তৃপ্তি, এমরান সালেহ প্রিন্স, সিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলনা নেসারুল হক দেশ দল ও দলের নেতা--কর্মীদের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
প্রসঙ্গত, ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিলো প্রায় ফাকা। এই সময়ে দলের কেন্দ্রীয় কোনো নেতা সেখানে যাননি।
