২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়াস কাদের চৌধুরীকেও বিদেশ যেতে বাধা

সাবেক আওয়ামী লীগ সাংসদ সোহেল তাজের পর রোববার বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকেও বিদেশ যেতে দেয়নি সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 02:06 AM

Updated : 26 Apr 2022, 01:59 PM

রোববার রাতে সিঙ্গাপুর যাওয়ার পথে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ গিয়াস কাদেরকে ফিরিয়ে দেয়। রাত ১০টায় তিনি বিমানবন্দর থেকে ফেরত আসেন।

ইমিগ্রেশন কর্মকর্তারা নফহবংি২৪.পড়স কে জানিয়েছে, গোয়েন্দা সংস্থার দেওয়া তালিকা অনুযায়ী তারা এই বিএনপি নেতাকে দেশত্যাগে বাধা দিয়েছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াসের বিদেশ যাওয়ার কথা ছিল। বিমানবন্দর থানা খবরটি নিশ্চিত করেছে।

এর আগে একই দিন সাবেক আওয়ামী লীগ সাংসদ সোহেল তাজকে ভারত  যাওয়ার পথে আটকে দেওয়া হয়।