সাবেক আ.লীগ সাংসদ সোহেল তাজকে বিমান বন্দর থেকে ফেরত
সরকারি নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সাবেক সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার বিকেলে ফেরত পাঠানো হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, ইমিগ্রেশন কর্তৃপক্ষের ছাড়পত্র এবং বোর্ডিং পাস ইস্যু হওয়ার পরেও সোহেল তাজকে দিল্লী গামী এয়ার ইন্ডিয়ার সাড়ে ৪ টার ফ্লাইটে চড়তে দেওয়া হয়নি ।
আওয়ামী লীগ সূত্র জানায়, মহাতœা গান্ধীকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর দিল্লী যাওয়ার কথা ছিল।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজে কংগ্রেসের আমন্ত্রণ রক্ষা করতে না পারায় তাঁর পক্ষে সোহেল তাজ ও দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. দিপু মনি -- এই দু’জনের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। দিপু মনি শনিবারই দিল্লী গেছেন।
বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমা শবনম নফহবংি২৪.পড়স কে বলেন, “সরকারি নিষেজ্ঞার কারণেই তাঁকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি।”
সোহেল তাজ দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র।
সোহেল তাজ তাকে বিদেশ যেতে বাধা দেওয়া প্রসঙ্গে নফহবংি২৪.পড়স কে বলেন, “আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন। আমি একজন সাবেক জনপ্রতিনিধি। সরকারি নিষেজ্ঞার কথা বলে আমাকে কেনো বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হল? আমি এর বিচার কার কাছে চাইবো।?”
তিনি আরও বলেন, “আমার ভাবতে অবাক লাগে, যারা পাঁচ বছর দেশে লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি চালিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর আমি এমন কী ‘বিপদজনক ব্যক্তি’ হলাম, যে আমাকে এভাবে হয়রানী করতে হবে?”
