২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে অস্ত্র ও হেরোইনসহ কৃষকলীগ নেতা আটক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষকলীগ সভাপতি নাইমুল হক ওরফে গালকাটা নাইমুলকে পিস্তল ও হেরোইনসহ আটক করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

শনিবার রাতে র‌্যাব সদস্যরা উপজেলার রেলগেট এলাকায় নাইমুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় র‌্যাব সদস্যরা তার ঘরে তল্লাশি চালিয়ে পাকিস্তানের তৈরি একটি পিস্তল ও সাড়ে তিনশ গ্রাম হেরোইন উদ্ধার করে। রোববার সকালে র‌্যাব আটক নাইমুলকে গোদাগাড়ী থানায় সোপর্দ করেছে।

গোদাগাড়ী থানার ওসি আলতাফ হোসেন জানান, আটক নাইমুলের বিরুদ্ধে একাধিক হেরোইন চোরাচালানের মামলা রয়েছে। আদালতে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।