২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক ও গণমাধ্যমের অধিকার খর্ব করে জরুরি বিধিমালা জারি

সরকার দেশজুড়ে বর্তমান জরুরি অবস্থা আরো কড়াকড়ি করতে নতুন কিছু নির্দেশনা জারি করেছে। এতে রাজনৈতিক তৎপরতায় নিয়ন্ত্রণ আরো বাড়ানোর পাশাপাশি ও সংবাদমাধ্যমকেও মেনে চলার জন্য বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

শুক্রবার স্বরাষ্ট্র সচিব আবদুল করিম নফহবংি২৪.পড়স কে জরুরি অবস্থা নিয়ে নতুন নির্দেশনা জারির খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন “জনশৃংঙ্খলা এবং শান্তি রক্ষা করার প্রয়োজনে যে কোনো সভা--সমাবেশ, মিছিল, অবরোধ, বিক্ষোভ, বক্তৃতা, বিবৃতি, ক্ষতিকর বা উত্তেজক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে এবং এর  বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সরকার। এ সম্পর্কিত কোনো সংবাদ বা তথ্য সম্পাদকীয়, উপ--সম্পাদকীয়, প্রতিবেদন, ফিচার, ব্যঙ্গচিত্র, টক শো বা আলোচনা, আলোকচিত্র, প্রিন্ট ইত্যাদি ইলেকট্রনিক ও ইন্টারনেটসহ কোনো গণমাধ্যমে প্রচার, সম্প্রচার বা প্রকাশ করা যাবে না। ওইসবের স্থির বা চলচ্চিত্রও কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ করা যাবে না।”

বৃহস্পতিবার জারিকৃত এই জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ অনুযায়ী সাধারণ মানুষের জন্য রাজনৈতিক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইনি সমাধান খোঁজার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

“রাষ্ট্র বা সরকারের নিরাপত্তা, শান্তি--শৃংখলাভঙ্গ হলে সরকার ইচ্ছে করলে ব্যবস্থা নিতে পারবে”ÑÑজানিয়ে বিধিমালায় বলা হয়েছে, উস্কানিমূলক সমাবেশ, জমায়েত, মিছিল, র্যালি, হরতাল, প্রদর্শনী, অবরোধ, ধর্মঘট, কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো তৎপরতা এবং রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, ক্লাব ও অন্যান্য সংগঠনগুলোর কোনো ধরনের জনসম্পৃক্তমূলক অনুষ্ঠান পরবর্তী আদেশ কিংবা জরুরি আইন তুলে না নেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

এই বিধিমালা বলে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করার কিংবা কারো দেশে প্রবেশ, দেশত্যাগে বাধা কিংবা কোনো বিদেশী  রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা জনস্বার্থের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত কারো অবস্থান ও তৎপরতায় বাধা দেওয়ার।

জারিকৃত বিধিমালায় জননিরাপত্তা, আইনশৃংঙ্খলা, জরুরি সরবরাহ ও সেবামুলক কাজের জন্য ক্ষতিকর সংবাদ প্রতিবেদন প্রকাশ ও সম্প্রচারের ক্ষেত্রে অনুসরণ করার জন্য কিছু নীতিমালা জারি করা হয়েছে সংবাদমাধ্যমের জন্য। সরকার একইসঙ্গে ডাক, বেতার, টেলিগ্রাম, টেলেক্স, ফ্যাক্স, ইন্টারনেট ও টেলিফোনে প্রচারিত যে কোনো বার্তা বা সংবাদ নিয়ন্ত্রণ কিংবা বন্ধ করে দিতে পারবে বলে জানানো হয়েছে এই বিধিতে।

বিধিমালায় সরকারের বিরুদ্ধে আতঙ্ক ও ঘৃণা বাড়ানোর লক্ষ্যে গৃহীত যে কোনো তৎপরতা এবং অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতি করে এমন যে কোনো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে  বলে জানিয়েছে সূত্রগুলো। একই সঙ্গে সমাজের বিভিন্ন পর্যায়ে শত্র“তা, হিংসা ও ঘৃণা সৃষ্টির লক্ষ্যে যে কোনো কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে।

জাতীয় ও জননিরাপত্তা বিঘœ ঘটায় এমন তৎপরতা, অর্থনীতি ও আইনশৃংঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও সেবার সরবরাহে বাধা সৃষ্টি করে এমন যে কোনো কাজও নিষিদ্ধ হয়েছে এই আইনে।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার রাতে এই বিধিমালা অনুমোদন করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তৎক্ষণাৎ তা সরকারি ছাপাখানায় পাঠানো হয় ছাপার জন্য।

প্রসঙ্গত, ১২ জানুয়ারি রাষ্ট্রপতির জারি করা জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ এর অবকাঠামোতেই নির্দেশিত হয়েছে জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭।

এই বিধিমালায় অবশ্য নতুন রিট পিটিশন দায়ের বা মৌলিক অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে দায়েরকৃত কোনো রিটের কার্যক্রম চালানোর ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

কোনো ব্যক্তি রাজনৈতিক কারণ বাদে মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য রিট পিটিশন দায়ের করার অনুমতি পাবে। সেই প্রেক্ষিতে হাইকোর্টও রাজনৈতিক সংশ্লেষবর্জিত মৌলিক অধিকার বাস্তবায়ন সংক্রান্ত স্থগিত থাকা যে কোনো রিট পিটিশনের শুনানি চালাতে পারবেন।

রাষ্ট্রপতি ১১ জানুয়ারি যে জরুরি ক্ষমতা আদেশ জারি করেছিলেন যাতে নতুন রিট পিটিশন দায়ের এবং মৌলিক অধিকার বাস্তবায়নের স্থগিত রিট পিটিশনের কার্যক্রম চলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মজুদদারী, মুনাফাখোরি ও কালোবাজারির মতো অবৈধ ব্যবসা নিষিদ্ধ ঘোষিত হয়েছে জরুরি ক্ষমতা আইনে।