২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত

সব দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 03:26 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিনের দপ্তরে সাক্ষাৎ করে আনোয়ার চৌধুরী এই আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, “নির্বাচন সংক্রান্ত বিষয় ছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়ে উপদেষ্টার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।”

যোগাযোগ উপদেষ্টার অধীনে থাকা সব কয়টি মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্রিটিশ সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।