১২ উপসচিব পর্যায়ে রদবদল
জনপ্রশাসনে ১২ উপসচিব ও সমপর্যায়ের পদে সোমবার রদবদল করা হয়েছে। এদের মধ্যে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা সাত উপসচিবকে পদ বরাদ্দ এবং একজনকে ওএসডি করা হয়েছে।
বিটিভির অতিরিক্ত পরিচালক পদে বদলির আদেশ পাওয়া বিদ্যুৎ বিভাগের উপসচিব আজিজুর রহমানকে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় পূন:নির্মাণ ও সংস্কার প্রকল্পের (৩য় পর্যায়) প্রকল্প পরিচালক; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমা রেজিয়া আহমেদকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক; পর্যটন করপোরেশনের পরিচালক (উপসচিব) নূরুল হুদাকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মুন্সি শফিউল হককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ওএসডি থাকা উপসচিবদের মধ্যে আমিনুল ইসলামকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে; এবিএম ফজলুর রহমানকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক; মোহাম্মদ মহিউদ্দিনকে মসজিদ ভিত্তিক লাইব্রেরি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক; কবির বিন আনোয়ারকে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পের উপপরিচালক; নাদিরা তাবাসসুমকে বিটিভির অতিরিক্ত পরিচালক; পরেশ চন্দ্র রায়কে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের উপনিয়ন্ত্রক; এবং একরামুল হককে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব নূর জাহানকে (ওএসডি) করা হয়েছে।
