স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর যাচ্ছেন জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং ১৪ দলীয় জোট সমন্বয়ক আবদুল জলিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন।
তাঁর অবর্তমানে যুগ্ম--সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
