২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে সেনা হেফাজতে যুবদল কর্মীর মৃত্যু

পিরোজপুর জেলার স্বরূপকাঠী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ কাজীর ছোট ভাই যুবদল কর্মী নয়ন কাজী (২৭) রোববার ভোরে সেনা হেফাজতে মারা গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উপজেলার অকলম জগন্নাথকাঠী গ্রাম থেকে শনিবার রাতে সেনাসদস্যরা নয়ন কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা ক্যাম্পে নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নয়ন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় সেনাসদস্যরা নয়ন কাজীকে রোববার ভোরে স্বরূপকাঠী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

রোববার সকালে নয়নের লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর নিয়ে আসা হয়েছে।

পিরোজপুর জেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর আতিক জানিয়েছেন, নির্বাচনী আসন হিসেবে স্বরূপকাঠী বরিশাল জেলার সাথে সংযুক্ত। তাই বরিশাল সেনা ক্যাম্প এ ব্যাপারে তথ্য দিতে পারবে।

অপরদিকে মেজর মামুন জানিয়েছেন, স্বরূপকাঠী তার অধীনে নেই। সুতরাং এ বিষয়ে তার কাছে কোন তথ্য নেই।