অবশেষে পদ ছাড়লেন সিইসি এম এ আজিজ
ছুটিতে থাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজ রোববার বিকেলে পদত্যাগ করেছেন। বিকেলে ৪টা ০৫ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি তাঁর পদত্যাগপত্র পেশ করেছেন। এর পরই তিনি একটি পতাকাবিহীন গাড়িতে করে বঙ্গভবন থেকে বেরিয়ে যান।
এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এম এ আজিজ বলেন, “বড় একটি রাজনৈতিক জোট আমার ওপর আস্থা রাখতে পারেনি বলে আমি ২১ নভেম্বর থেকে ২২ ফেব্র“য়ারি পর্যন্ত তিন মাসের ছুটিতে যেতে বাধ্য হই।
এরপর গত কয়েক সপ্তাহ ধরে দেশের রাজনৈতিক চিত্র দ্রুত পাল্টে গেছে। নতুন তত্ত্বাধায়ক সরকার সবগুলো রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্টানের চেষ্টা করছে। এ অবস্থায় আমি মনে করছি, সিইসি পদে আমি বহাল থাকলে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন আয়োজনের পথে বাধা সৃষ্টি করতে পারে। এটা দেশের স্বার্থ এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি, পুনর্গঠিত নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে।”
এর আগে নফহবংি২৪.পড়স এর প্রতিবেদক মোহসীনুল করিম জানান, বিকাল ৪টা ০৫ মিনিটের দিকে পতাকাসহ গাড়িতে করে সিইসি এম এ আজিজ বঙ্গভবনে প্রবেশ করেন। প্রায় ৪০ মিনিট বঙ্গভবনে অবস্থানের পর তিনি বেরিয়ে যান পতাকাবিহীন গাড়িতে করে। এসময় অবশ্য তার গাড়ির সামনে-- পিছনে পুলিশের দুটি গাড়ি ছিল। বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি আজিজ।
আওয়ামী লীগসহ আন্দোলনরত দলগুলোর সিইসির পদত্যাগের দাবির মুখে আজিজ গত ২১ নভেম্বর থেকে তিন মাসের ছুটিতে যান।
সম্প্রতি ফখরুদ্দীন আহমদ নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টি আবার আলোচনা ফিরে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের একাধিক উপদেষ্টা নফহবংি২৪.পড়স কে জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন পুর্নগঠনের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছেন। তিনি এ বিষয়ে ইতিমধ্যেই তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
কমিশন পুনর্গঠনের অংশ হিসেবে ছুটিতে থাকা প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজসহ ছয় নির্বাচন কমিশনারকে পদত্যাগের অনুরোধ জানানো হবে বলেও তারা ইঙ্গিত দেন।
