২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউর রহমানের ৭১ তম জন্মবার্ষিকী পালন করছে বিএনপি

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭১তম জন্মবার্ষিকীতে দলের কয়েক হাজার নেতা--কর্মী শেরেবাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 02:17 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

শুক্রবার সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গনে এক মিলাদ মাহফিলে তারা অংশ নেন।

নেতাদের মধ্যে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, খোন্দকার দেলোয়ার হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আর এ গনি, খন্দকার মাহবুবুউদ্দিন আহমাদ, এম শামসুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী , সালাহউদ্দিন কাদের চৌধুরী, মির্জা আব্বাস, শাহ মোয়াজ্জেম হোসেন,  সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, মেজর (অব.) কামরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরকত উল্লাহ বুলু, মফিকুল হাসান তৃপ্তি, মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা, সাধারণ সম্পাদক আবদুস সালামসহ ওয়ার্ড কমিশনার ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীও জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

প্রয়াত নেতার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেল তিনটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল ও আলোচনা সভা। এতে খালেদা জিয়া উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত দেশে জরুরি অবস্থা থাকার কারণে বিএনপি সংক্ষিপ্তভাবে দিবসটি পালন করছে।