হাসিনার সঙ্গে দেখা করলেন কাজী জাফর
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ধানমণ্ডির সুধাসদনে দেখা করেছেন।
রাত ১০টা থেকে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত কাজী জাফর বৈঠক করেন। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
