শপথ নিলেন সিএস করিম ও ইফতেখার আহমদ চৌধুরী
তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা পদে পরমাণু বিজ্ঞানী ড. সি এস করিম এবং কূটনীতিবিদ ইফতেখার আহমদ চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তাঁদের শপথ পড়ান।
আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান সি এস করিম তার পেশাগত দক্ষতার জন্য সহকর্মীদের জন্য জনপ্রিয় ও সম্মানিত।
বাংলাদেশ পদার্থবিদ্যা সমিতির সভাপতি ড. করিম ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরমাণু বিষয়ক পরিদর্শক ছিলেন।
তাঁর দীর্ঘদিনের এক সহকর্মী বলেছেন,“দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা এবং নতুন প্রযুক্তি সম্পর্কে তাঁর জ্ঞানের ফলে উপদেষ্টা পদে তাঁর নিয়োগ আদর্শ করে তুলেছে। যেখানে ভোটার পরিচয়পত্র তৈরির মতো বিশাল কর্মযজ্ঞ সরকারের সামনে আছে।”
বর্তমানে জাতিসংঘের বর্তমান স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার চৌধুরী নিউইয়র্ক এবং জেনেভা দুই জায়গাতেই বিশ্ব কূটনীতিবিদ মহলে একটি পরিচিত নাম।
