২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ বুধবার রাজশাহী মহানগরীতে ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বাস্তাবায়ন কাজের উদ্বোধন করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

দুপুরে প্রধানমন্ত্রী প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে গ্যাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি নগরীর খড়খড়ি বাইপাস মোড়ে এই গ্যাস প্রকল্পের ভিত্তি উদ্বোধন করেন।

এ ছাড়া তিনি আজ নগরীর নওদাপাড়ায় মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ভবন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও একাডেমিক ভবন এবং নবনির্মিত রাজশাহী রেলওয়ে স্টেশন উদ্বোধন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে ৫ শ শয্যা থেকে এক হাজার শয্যার উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি চাপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। এস ময় যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু এমপিসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।