প্রতিপক্ষের কর্মসূচি উপেক্ষা করে নগরকান্দায় মহিলা আ’লীগের সম্মেলন, পুলিশের লাঠিচার্জে আহত ২০
দলীয় প্রতিপক্ষের আহুত হরতাল ও প্রতিরোধের কর্মসূচি উপেক্ষা করে মঙ্গলবার মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দায় উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
উপজেলা কেজি স্কুল মাঠে এ সম্মেলন সম্পন্ন হলেও কোনো কমিটি গঠন করা হয়নি।
মঙ্গলবার দুপুরে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী আশরাফুন নেছা মোশারফ ও সাধারণ সম্পাদক ফজিলাতুন নেছা ইন্দিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন।
প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভানেত্রী আশরাফুন নেছা মোশারফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সহ সভানেত্রী ফরিদা রহমান, ফজিলাতুন নেছা ইন্দিরা, জেলা আহবায়িকা নাজনীন হায়দার ও সদস্য সচিব আইভি মাসুদ।
প্রতিপক্ষে আহুত হরতাল ও প্রতিরোধের ঘোষণায় সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করে।
এ সময় থানা কমিটির বিক্ষুব্ধ গ্র“পের নেত্রীরা সাবেক যুগ্ম আহবায়িকা ফরিদা পারভীনের নেতৃত্বে লাঠি মিছিল ও বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা মঞ্চে হামলার চেষ্টা করলে পুলিশ ও নেতাকর্মীরা তা প্রতিহত করে।
ফরিদা পারভীন অভিযোগ করেছেন, পুলিশের লাঠিচার্জে ২০/২৫ জন কর্মী আহত হয়।
