২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিমান ভাড়া বাড়ানো হজ্বযাত্রীদের নিয়ে সরকারের ব্যবসার ফন্দি’

হজ্বযাত্রীদের বিমান ভাড়া বাড়ানোকে দেশের বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে সরকারের ব্যবসার ফন্দি বলে অভিযোগ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান নাজিবুল বশর মাইজভাণ্ডারি শুক্রবার এক বিবৃতিতে বলেন, সৌদিয়া পাকিস্তানের হজ্বযাত্রীদের ৭০০ ডলারের বিনিময়ে যাতায়াত সুবিধা দিতে পারলে বাংলাদেশের হজ্বযাত্রীদের কাছ থেকে তারা ১ হাজার ২০০ ডলার নেবে কেন?

বাংলাদেশের হজ্বযাত্রীদের বিমানভাড়া খুব বেশি হলে ৯০০ ডলার হওয়া উচিত বলে বিবৃতিতে তিনি জানান।

এছাড়াও ইসলামী হুকুমাত আন্দোলন ও তাহফিজ- ই- হারামাইন এক সংবাদ সম্মেলনে হজ্বযাত্রীদের ভাড়া কমানোর দাবি জানান।

তারা অভিযোগ করেন, মক্কায় বাংলাদেশ হজ্ব মিশনে কর্মরতরা নিজেদের স্বার্থ সিদ্ধি নিয়ে ব্যস্ত। তারা মক্কায় বাংলাদেশ বিমানের একটি অফিস খোলা এবং সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনার দাবি জানান।