২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় আটক ৮ জেএমবি সদস্য রিমান্ডে

ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতারকৃত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর ২৬ সদস্যের মধ্যে আট জঙ্গিকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নেতা মওলানা আতাউর রহমান এবং তার চার ঘনিষ্ঠ সঙ্গী তোফাজ্জল, সায়দুর রহমান, কামরুজ্জামান এবং মাহমুদুল হাসানকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মাওলানা আতাউর রহমান পহেলা বৈশাখে রমনা বটমুলে বোমা হামলার আসামি।

এ ছাড়া শফিকুল এবং জামানুলকে সাত দিনের রিমান্ডে এবং নুরু মুন্সীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ভালুকা থানার সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন।

ময়মনসিংহের ভালুকা উপজেলার জীবনতলা গ্রামের আল-জামিয়াতুল ইসলামিয়া নুরুল উলুম কওমী মাদ্রাসা থেকে র‌্যাব সদস্যরা বুধবার এক মহিলাসহ জেএমবি’র ২৬ জন সদস্যকে আটক করে। 

পুলিশের দাবি এ সময় মাদ্রাসাটির পরিচালক মাওলানা আব্দুর রউফ জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছিলেন।