২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি, ১ম লিড

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে ১ আগস্ট মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে বেলা ১২টা) হরতাল পালন করবে প্রধান বিরোধী দল।

ধানমণ্ডি বঙ্গবন্ধু জাদুঘরের সামনে ১ আগস্টর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে আলোর মিছিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হচ্ছে।

মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে। সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসীর রায় কার্যকরের দাবি জানিয়ে মঙ্গলবার সকালে জাতীয় শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ রিকশা মালিক লীগ, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগসহ কয়েকটি সংগঠন শোক র‌্যালি ও সমাবেশের আয়োজন করবে। 

আওয়ামী লীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে : ১৪ আগস্ট বিকেলে ডিপে¬ামা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভা, ১৫ আগস্ট ভোরে সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, দুপুর সোয়া ১২ টায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মিলাদ মাহফিল, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও মোনাজাত, ১৬ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ঢাকায় সহযোগী সংগঠনের আলোচনা সভা।

এছাড়া ২১ আগস্ট সকালে ‘২১ আগস্টের শহীদদের’ স্মরণে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত, ৫ টা ২২ মিনিটে শোক র‌্যালি ও সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউতে আলোক প্রজ্জ্বলন।

জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত একই ধরনের কর্মসূচি পালিত হবে।