২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদের ২২তম অধিবেশন ৭ জুন

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ৭ জুন বিকেল ৫ - ১৫ মিনিটে অষ্টম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের আহ্বান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 03:54 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ ব্রাঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়।

এর আগে গত ২৭ এপ্রিল জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হয়ে তা চলে ৯ মে পর্যন্ত। ওই অধিবেশনে সাত কার্য দিবসে পাঁচটি বিল পাস হয়।