২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট নিরসনে দুই নেত্রীর সংলাপের বিকল্প নেই: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনকে  কেন্দ্র করে সৃষ্টি জটিলতার অবসান ঘটানোর জন্য দুই দলের দুই নেত্রীর সংলাপ প্রয়োজন। এখন  এর অন্য  কোনো বিকল্প আর নেই।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

গাইবান্ধা - ৪ আসনের উপনির্বাচনে জাপা প্রার্থীর সমর্থনে শুক্রবার বিভিন্ন জনসভা ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, দুই দলের সংঘাতময় পরিস্থিতির কারণে সময় মতো নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে দেখা দিয়েছে সংশয়। সুষ্ঠু গণতন্ত্র বিকাশের স্বার্থে অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতেই হবে। এ জন্য সংকট নিরসনে দুই নেত্রীকে এখন বসতে হবে আলোচনার টেবিলে। অন্যথায় রাজনৈতিক অস্থিতিশীলতার দায় -- দায়িত্ব গ্রহণ করতে হবে তাদেরকেই।